Type Here to Get Search Results !

Translate

দেশে ভূমিকম্প অনুভূত, উৎসস্থল কোথায়

রাজধানী ঢাকা ও আশপাশের কয়েকটি এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টা ৩২ মিনিট ৩০ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুরে। ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে উৎপত্তিস্থলটির দূরত্ব উত্তর-পূর্ব দিকে প্রায় ৪৭ কিলোমিটার। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। এর উৎপত্তিস্থলের অবস্থান নির্ধারণ করা হয়েছে ২৪.০০ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯০.৭৭ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। স্বল্পমাত্রার এই ভূমিকম্পে ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় অল্প সময়ের জন্য কম্পন অনুভূত হয়। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। আমার বাঙলা/ রাব্বি

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.