Type Here to Get Search Results !

Translate

বঙ্গভবনে মির্জা ফখরুল, গার্ড অব অনার প্রদান

রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ও শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রীতি অনুযায়ী সেখানে তাকে অভ্যর্থনা জানানো হয় এবং দেওয়া হয় গার্ড অব অনার। রোববার (২৩ আগস্ট) মির্জা ফখরুল ইসলামের ব্যক্তিগত কর্মকর্তা ইউনুছ আলী ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, রোববার বেলা ১১টার দিকে বঙ্গভবনে পৌঁছান মির্জা ফখরুল। এ সময় নির্ধারিত প্রটোকল অনুযায়ী তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয়। পরে রাষ্ট্রপতি হিসেবে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এর মধ্য দিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে তার নিয়মিত দাপ্তরিক কার্যক্রমও শুরু হলো। এর আগে গত শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে তিনি শপথ গ্রহণ করেন। শপথের মধ্য দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন তিনি। পরদিন শনিবার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান মির্জা ফখরুল। এর মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তার রাষ্ট্রীয় কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। এর আগে ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। আমার বাঙলা/ রাব্বি

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.