Type Here to Get Search Results !

Translate

রাজধানীর মানিকদিতে গুলিবিদ্ধ এইচএসসি পরীক্ষার্থী

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মানিকদি আমতলা এলাকায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে মো. করিম (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। তিনি মিরপুর বাংলা কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সোমবার (২৮ জুলাই) দিবাগত রাত আনুমানিক সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। গুলিবিদ্ধ শিক্ষার্থীর বাবা রফিকুল ইসলাম জানান, তাদের বাসা মানিকদি আমতলা এলাকায়। রাতে তিনি ছেলেকে দোকান থেকে মশার কয়েল কিনে আনতে পাঠান। কয়েল কেনার পর করিম তার বন্ধু তুহিনের সঙ্গে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় ফিরছিলেন। পথে আমতলার ‘৩২ মালিকের বিল্ডিং’ নামে পরিচিত একটি ভবনের সামনে পৌঁছালে অন্ধকার থেকে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি চালায়। এতে করিমের দুই পায়ে দুটি গুলি লাগে এবং তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুর্মিটোলায় একটি বেসরকারি হাসপাতাল নিয়ে যান। পরে আমরা সেখান থেকে উন্নত চিকিৎসার জন‍্য ভোরে ঢাকা মেডিকেলে নেন। রাতেই চিকিৎসকরা অস্ত্রোপচার করে তার ডান পা থেকে একটি গুলি বের করেন। বাম পায়ের গুলিটি ঘটনার সময়ই বেরিয়ে গেছে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ঘটনাটি ক্যান্টনমেন্ট থানা পুলিশকে জানানো হয়েছে। বিষয়টি তারাই তদন্ত করছে। আমার বাঙলা/ রাব্বি

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.