Type Here to Get Search Results !

Translate

শেষ হলো ১৭ বছরের নির্বাসন, স্ত্রী-কন্যাসহ দেশের পথে তারেক রহমান

দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবনের অবসান ঘটিয়ে অবশেষে স্বদেশের উদ্দেশে উড়াল দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও একমাত্র সন্তান ব্যারিস্টার জাইমা রহমান।

বাংলাদেশ সময় বুধবার (২৪ ডিসেম্বর) রাত সোয়া ১২টার দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটটি (বিজি-২০২) ঢাকার পথে রওনা হয়।

ফ্লাইটটি সরাসরি ঢাকায় না এসে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে প্রথমে সিলেটে পৌঁছাবে। সেখানে যাত্রাবিরতি শেষে ফ্লাইটটি পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। সবকিছু ঠিক থাকলে বেলা ১১টা ২০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ঢাকা ও সিলেটে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। বিশেষ করে রাজধানীর ৩০০ ফিট এলাকায় তার জন্য বিশাল সংবর্ধনার আয়োজন করা হয়েছে। বিমানবন্দর থেকে তিনি সরাসরি সংবর্ধনা মঞ্চে যোগ দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এরপর তিনি মায়ের সঙ্গে দেখা করতে কেয়ার হাসপাতালে যাবেন। সবশেষে গুলশানে তার ১৯৬ নম্বর বাসভবনে উঠবেন।

কেএইচ/কেএইচকে



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.