Type Here to Get Search Results !

Translate

এনসিপির মনোনয়ন ফরম সংগ্রহের সময় বাড়লো

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন প্রত্যাশীদের আবেদন সংগ্রহের সময়সীমা আগামী ২০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

পূর্বের ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মনোনয়ন সংগ্রহের শেষ সময় ছিলো। এর আগে গত ৬ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে দলটি।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত মধ্যরাতে দলটির অফিসিয়াল ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়।

এনসিপি জানায়, নতুন শিডিউল অনুযায়ী এনসিপির মনোনয়নের জন্য আবেদন করার সর্বশেষ তারিখ আগামী ২০ নভেম্বর।

যেভাবে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেবেন—

অনলাইনে আবেদনের পদ্ধতি
যে কেউ nomination.ncpbd.org ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে ফর্ম পূরণ ও জমা দিতে পারবেন।

অফলাইনে আবেদনের পদ্ধতি
মনোনয়ন আবেদন ফর্ম অফলাইনে সংগ্রহ করা যাবে দুইভাবে। ক) সরাসরি এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে (২য় তলা)। খ) এনসিপির মুখ্য সংগঠক (উত্তর ও দক্ষিণাঞ্চল) অথবা বিভাগীয় ১০ জন সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে যোগাযোগ করে।

এনএস/এমআরএম



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.