Type Here to Get Search Results !

Translate

ময়মনসিংহে চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন

ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় জামালপুর এক্সপ্রেস ট্রেনের একটি বগির সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেললাইনে আধাঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল।

শনিবার (২৫ অক্টোর) রাত ১০টার দিকে উপজেলার কালিবাজার ও রোহা এলাকার মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. শাহাদাত হোসেন।

তিনি বলেন, ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ঢাকার দিকে যাচ্ছিল। রাত ১০টার দিকে কালিবাজার ও রোহা এলাকার মাঝামাঝি স্থানে এর পেছনের একটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমতাবস্থায় ট্রেনটি দ্রুত থামানো হলে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

মো. শাহাদাত হোসেন বলেন, খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে এসে বিচ্ছিন্ন হওয়া বগিটিকে সংযোগ দিতে চেষ্টা চালান। আধাঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১০টার দিকে বগি সংযোগ করার পর আবারও ঢাকার উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যায়। এরপর এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

কামরুজ্জামান মিন্টু/বিএ



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.