Type Here to Get Search Results !

Translate

টঙ্গীর রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে উদ্ধার অভিযানে সেনাবাহিনী

গাজীপুরের টঙ্গীতে অবস্থিত সাহারা মার্কেটের রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে উদ্ধার অভিযানে অংশ নিয়েছে সেনাবাহিনী।

jagonews24

সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, গাজীপুরে অবস্থিত টঙ্গী সাহারা মার্কেটের কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে উদ্ধার অভিযানে অংশগ্রহণ করে।

আরও পড়ুন
টঙ্গীতে গুদামে আগুনে ২ ফায়ার ফাইটার ১০০ শতাংশ দগ্ধ
টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে আগুন, ফায়ার সার্ভিসের সদস্যসহ দগ্ধ ৮

অগ্নিকাণ্ডস্থলে সেনাসদস্যরা ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযানের পাশাপাশি গোডাউন এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত, ট্রাফিক নিয়ন্ত্রণ, জনসমাগম নিয়ন্ত্রণ এবং উদ্ধার কার্যক্রমের গতি বৃদ্ধি করতে সক্রিয় ভূমিকা পালন করে। পরবর্তীতে ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রচেষ্টায় সন্ধ্যা ৭টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

jagonews24

দুর্যোগ মোকাবিলা, জনগণের জান-মাল রক্ষা এবং যে কোনো পরিস্থিতিতে সর্বসাধারণের পাশে থাকার অঙ্গীকার নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

টিটি/বিএ



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.