Type Here to Get Search Results !

Translate

আনন্দঘন ঈদ উপহার দিতে কাজ করছে সেনাবাহিনী

সবার জন্য একটি আনন্দঘন ঈদ উপহার দিতে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে একযোগে কাজ করছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)।

শনিবার (২৯ মার্চ) আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, জনসাধারণের জানমালসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।

আরও পড়ুন

jagonews24

আইএসপিআর জানায়, ৯ পদাতিক ডিভিশন ঢাকা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে নিরাপত্তা নজরদারি বৃদ্ধি করেছে, বিভিন্ন সময়ে শিল্পাঞ্চলের কারখানার মালিকদের সঙ্গে শ্রমিকদের বোঝাপড়ার ব্যবস্থা করছে এবং লঞ্চ টার্মিনাল, রেলওয়ে স্টেশন ও বাসস্ট্যান্ডে নিরাপদ সেবা নিশ্চিত করছে।

একই সঙ্গে ঢাকা থেকে বহির্গামী ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ হাইওয়েসহ সব সড়কে নিরবচ্ছিন্ন যান চলাচল নিশ্চিত করে সবার জন্য একটি আনন্দঘন ঈদ উপহার দিতে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে একযোগে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।

টিটি/ইএ



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.