Type Here to Get Search Results !

Translate

বিশেষ অভিযানে পাঁচ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পাঁচ পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতাররা হলেন- মো. শরিফুল ইসলাম পিয়াল (২৬), মো. মশিউর রহমান মানিক (২৮), রাসেল সরদার (২২), মো. মামুন হোসেন নাঈম (২৮) ও মো. মুন্না হোসাইন (২৫)।

যার মধ্যে মশিউর, রাসেল, মামুন ও মুন্নাকে রায়ের বাজার পাবনা হাউজিং গলি ও হোসেন সাহেবের গলি থেকে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে এবং শরিফুলকে মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে গ্রেফতার করা হয়।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, ছিনতাইকারী গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ের বিভিন্ন ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতার কথা তারা স্বীকার করেছে।

রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, বিভিন্ন থানায় মো. শরিফুল ইসলাম পিয়ালের নামে সাতটি, মো. মশিউর রহমান মানিকের নামে পাঁচটি, রাসেল সরদারের নামে তিনটি এবং মামুন হোসেন নাঈম ও মুন্না হোসাইনের নামে দুটি করে ছিনতাইয়ের মামলা রয়েছে।

গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন ডিসি তালেবুর রহমান।

টিটি/এমকেআর



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.