Type Here to Get Search Results !

Translate

আনসারদের ‘স্বৈরাচারী শক্তি’ বললেন সমন্বয়ক সারজিস

আনসারদের ‘স্বৈরাচারী শক্তি’ বললেন সমন্বয়ক সারজিস
আনসারদের ‘স্বৈরাচারী শক্তি’ বললেন সমন্বয়ক সারজিস

আন্দোলনরত আনসার সদস্যদের ‘স্বৈরাচারী শক্তি’ হিসেবে আখ্যায়িত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম।

রোববার (২৫ আগস্ট) রাতে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি একথা লেখেন।

সারজিস আলম লেখেন, সবাই রাজুতে আসেন। স্বৈরাচারী শক্তি আনসার হয়ে ফিরে আসতে চাচ্ছে। দাবি মানার পরও আমাদের সবাইকে সচিবালয়ে আটকে রাখা হয়েছে।’

এর কিছুক্ষণ পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে আসেন। পরে আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী ও আনসার সদস্য আহত হন।

তবে রাত ১০টার পর শিক্ষার্থীদের ধাওয়ার মুখে সচিবালয়ের সামনে থেকে পিছু হটেছেন আনসার সদস্যরা। তারা পোশাক খুলে জিপিও এলাকা দিয়ে পালিয়ে যান।

এনএস/জেডএইচ/



Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.